দুয়ারে সরকার সগড়াই অঞ্চলে




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের প্রথম দফার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো পুরিহা গ্রামে। এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যান খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগ্দী, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তপন কুমার ঘোষ,সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল  সহ অন্যান্যরা। গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু কুমার পাল বলেন সোমবার এখানে সগড়াই  গ্রাম পঞ্চায়েতের প্রথম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।



 সগড়াই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষ এই ক্যাম্পে এসে তারা তাদের চাহিদা মত পরিষেবার নিচ্ছেন, সাধারণ মানুষকে খণ্ডঘোষ ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন দপ্তরের পরিষেবা দিচ্ছেন। খণ্ডঘোষ থানার পুলিশ প্রশাসন দুয়ারের সরকার ক্যাম্পে সক্রিয় ভূমিকা পালন করছেন।  উপস্থিত রয়েছেন ক্যাম্পে এবং তারা ক্যাম্পে বিভিন্ন লাইনে  সামাজিক দূরত্ব বজায় রাখা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলো তারা নজরে রেখেছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...