সুবল গোপ,উত্তর দিনাজপুর অবিরাম:-
মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হওয়া পাড়ায় সমাধান শিবিরে গ্রামের সমস্যার কথা জানিয়ে রাস্তা এবং নিকাশি নালা পেল গ্রামবাসীরা । উল্লেখ্য সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও চলছে পাড়ায় সমাধান। বৃহস্পতিবার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের কাজীগছ প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে পাড়ায় সমাধান শিবির।
পঞ্চায়েত প্রধান শহর বানু জানান, তাদের পঞ্চায়েতের তৃতীয় দিনের পাড়ায় সমাধান শিবিরে আবেদন করে কাঁচাকালী ও ঘিডোব এলাকায় গ্রাম বাসিরা দুটা রাস্তা এবং একটি নিকাশি নালা পেয়েছে।পঞ্চায়েত সচিব তপন সিংহ সহ অপু দাস জানান, খুব শীঘ্রই গ্রাম বাসিদের রাস্তা এবং নিকাশি নালার কাজ শুরু করা হবে।


