আনন্দ মেলার উদ্বোধন ।


সংবাদদাতা, অন্ডাল : 

মঙ্গলবার উখড়া কে,বি ইনস্টিটিউশন স্কুল মাঠে শুরু হলো দু'দিনের আনন্দমেলা । উদ্বোধন করলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ ও উপপ্রধান রাজু মুখোপাধ্যায় ।



 কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর যৌথ উদ্যোগে মেলাটি আয়োজন করা হয় । মেলায় রয়েছে মোট 23 টি স্টল । মহিলাদের অঙ্গসজ্জা, গৃহসজ্জা, বুটিক, জুয়েলারি, মাটির তৈরি সরঞ্জাম যেমন রয়েছে তেমনি চা-কফি থেকে ফাস্টফুড রয়েছে খাবার পসরাও । উদ্যোক্তাদের পক্ষে মৌসুমী সরকার জানান হস্তশিল্প ও কুটির শিল্পে স্থানীয় মহিলাদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন । মেলাটি চলবে বুধবার পর্যন্ত ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...