সংবাদদাতা, অন্ডাল :
বুধবার থেকে উখরা গ্রামে শুরু হল দু'দিনের খোলসে বাবা উৎসব । প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন শুরু হয় এই উৎসব । করোনা বিধির কথা মাথায় রেখে গত বছরের মতো এবছর ও বন্ধ থাকছে না বাউল ,লোকগীতি, সঙ্গীতানুষ্ঠান ও মেলার আয়োজন ।
জনশ্রুতি আছে আনুমানিক প্রায় ২৮৫ বছর আগে উত্তর প্রদেশ থেকে এক শিখ সন্ন্যাসী সাধনার উদ্দেশ্যে উখরা গ্রামে আসেন । গ্রামের শেষ প্রান্তে ইছাপুর যাওয়ার রাস্তার বামনী গড় শ্মশানের পাশে সাধনায় বসেন তিনি । কথিত আছে এখানেই তিনি সিদ্ধি লাভ করেন । সাধক ব্যক্তি খালাসা সম্প্রদায়ভুক্ত হওয়ায় তার নাম অনুসারেই এই জায়গার নাম খোলসে বাবাজি তলা বলে লোকমুখে প্রচলিত । সাধকের নাম প্রসঙ্গে আরও একটি জনশ্রুতি রয়েছে ।
খোলসে বাবা ইহলোক ত্যাগ করার পর তার স্মৃতিতে অনুগামীরা সেখানে মন্দির নির্মাণ করেন । সেখানে তাঁর এবং রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন খোলসে বাবার অনুগামীরা । পুজোকে ঘিরে এলাকায় হয় বাৎসরিক পুজো ও উৎসব । কিন্তু বিগত দুই বছর করোনা অতিমারির কারনে হয়নি মেলা ও লোক সংস্কৃতির আসর । এ বছরও নিয়ম করে খোলসে বাবার অনুগামীরা পুজো আয়োজন করেছেন । পুজো চলবে দুই দিন । তবে করোনা অতিমারির কারণে বসছে না মেলা, হবে না বাউল, লোকসংগীত ও নরনারায়ন সেবা অনুষ্ঠান ।

