খনিতে দুর্ঘটনায় মৃত পরিবারকে আর্থিক সাহায্য করলেন বিধায়ক ।

মাধাইপুর খোলামুখ খনিতে দুর্ঘটনায় মৃত পরিবারকে আর্থিক সাহায্য করলেন বিধায়ক ।
সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : মাধাইপুর খোলামুখ খনি-তে দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । মঙ্গলবার পরিবারটির হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য ।


গত ২৬-শে জানুয়ারি বুধবার ভোররাতে মাধাইপুর খোলামুখ খনি-তে কয়লা চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের চারজনের । মৃত পরিবারের সদস্যরা স্থানীয় বাউরি পাড়ার বাসিন্দা । খনিতে থেকে কয়লা আনতে গিয়েই চাল চাপা পড়ে সেদিন মৃত্যু হয় আনাহরি বাউরি, শ্যামল বাউরি, নটবর বাউরি ও পিংকি বাউরি-র । সেদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে উদ্ধারকার্য তদারকি করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । সেদিন-ই পরিবারটির পাশে থাকার বার্তা তিনি । মঙ্গলবার মৃত পরিবারের বাড়ি গিয়ে পরিবারের এক সদস্যের হাতে এদিন তিনি তুলে দেন আর্থিক সাহায্যে । পাঁচ লক্ষ টাকার চেক হাতে নিয়ে বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা । এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ( লাউদোহা ) সুজিত মুখোপাধ্যায়, দলের স্থানীয় নেতা গৌতম ঘোষ সহ অন্যরা । আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের এক সদস্যকে বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাজ দেওয়া হবে বলেও এ দিন জানান নরেন্দ্রনাথ বাবু ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...