ডাম্পারের ধাক্কায় মৃত 1,আমতা



ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ৩ টে নাগাদ আমতা উলুবেড়িয়া রাজ্য সড়কের আমতা পাথরপোলে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আমতা থানার পুলিশ আসে। পুলিশ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দেবু বর বাড়ি আমতা থানার জঞ্জালিচক গ্ৰামে। ক্ষিপ্ত জনতা পরস্পর ৩ টি ডাম্পারে আগুন লাগিয়ে দেয়।এই মুহূর্তে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকাবাসীদের অভিযোগ বেপরোয়াভাবে প্রতিদিন ডাম্পার চলাচল করছে পুলিশকে বলেও কোনো লাভ হচ্ছে।আমতা উলুবেড়িয়া রাজ্য সড়কে যানচলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে আসে র‍্যাফ ও কম্বাট ফোর্স। ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালাতে হয়। গতকাল আমতায় ডাম্পারের ধাক্কায় পথচারীর মৃত্যুকে ঘিরে রনক্ষেত্র চেহারা নেয়,আমতা পাত্ররপোল এলাকায়। 



মৃতদেহ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুঁড়তে থাকে ক্ষিপ্ত জনতা।ঘটনায় জড়িত ১৫ জনকে গ্ৰেফতার করে পুলিশ। অভিযুক্তদের আজ মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলে হলে বিচারক ৪ জনকে ৭ দিনের পুলিশ হেফাজত ও ১১ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।গত কাল দুপুরে আমতা উলুবেড়িয়া রাজ্য সড়কের পাত্ররপোলে  ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর ক্ষুদ্ধ জনতা পরস্পর তিনটে ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। 


ক্ষিপ্ত জনতার ছোঁড়া ইঁটে কয়েকজন পুলিশ কর্মী ও দমকল কর্মীরা আহত হন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...