একটি পূর্ণ বয়ষ্ক বাঘরোলকছ ফাঁদ পেতে বন্দী করলো বনদপ্তরের কর্মীরা।
হাওড়ার শ্যামপুর এক নং ব্লক অফিসের একটি পরিত্যক্ত গুদামঘর থেকে ফাঁদ পেতে ধরলো পূর্ণ বয়স্ক শক্তিশালী এক বাঘরোল।
গুদামঘরটি পরিস্কার করতে গেলে বাঘরোলের ফোঁসফোঁসানির আওয়াজ কানে আসে শ্রমিকদের।
শ্রমিকরা ব্লক অফিসের নজরে আনেন বিষয়টি।
স্থানীয় গড়চুমুকের বনবিভাগে খবর দেওয়া হলে,
বনকর্মীরা এসে ফাঁদ পেতে ধরে উদ্ধার করে নিয়ে যান বাঘরোলটিকে।