অতসী দাস,শ্যামপুর,
শ্যামপুর এক ব্লকের গুটিনাগোড়ী আলোকতীর্থ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। গতকাল মহা সমারোহে হয় প্রভাত ফেরী।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ হোসেন সাহেবের আবক্ষ মুর্তির আবরন উন্মোচন, প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী পুলক রায়।
কিন্তু করোনা পরিস্থিতির ভয়াবহতার কারনে, এবং পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত বিধিকে মান্যতা দিয়ে বন্ধ করে দেওয়া হল ঘোষিত তিন দিনের মিলন উৎসবটিকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার সামন্ত বিজ্ঞপ্তি জারিকরে সুবর্ণ জয়ন্তীর সমস্ত অনুষ্ঠান বাতিল করা হল বলে ঘোষনা করেন।

