বাগনানের কাছারিপাড়ায় আনিসুর রহমানের বাড়িতে ঢুকে যায় একটি পূর্ণবয়স্ক বনবিড়াল।আর এর জেরেই রটে যায় বাগনানে বাঘরোল বেরিয়েছে।
আতঙ্কে বহু লোক জড়ো হয়।আনিসুর বাবু বন্যপ্রাণী টি বাঁচানোর জন্য খবর দেন বাগনান ১ বিডিও বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসুকে,খবর পেয়ে উপস্থিত হন বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু বাগনান ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিতা ধাড়া ,পঞ্চায়েত কর্মীবৃন্দ ও বন্যপ্রাণ সংরক্ষনকারী চিত্রক প্রামানিক।
এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে সুস্থ বন্যপ্রাণী টিকে নিজ এলাকাতেই মুক্ত করা হয়।


