অতসী দাস, শ্যামপুর:
১৮৬৩ সালের ১২ই জানুয়ারি। উত্তর কলকাতার ৩নং গৌর মোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন নরেন। পরিবারের আদরের বিলে।
পরবর্তীতে যিনি বিবেকানন্দ। ভারত আত্মার যথার্থ স্বরূপ সন্ধান ছিল যাঁর একমাত্র ব্রত। বিবেকানন্দই একমাত্র সন্নাসী যাঁর আদর্শকে বহু স্বাধীনতাসংগ্রামী তাঁদের আদর্শ করে নিয়েছিলেন। অনুপ্রাণিত হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরাধীন ভারতবর্ষে এই মহাসাধক সৌভাতৃত্বের বাঁধনে বাঁধতে চেয়েছেন সমগ্র ভারতবাসিকে।যাঁর বজ্রঘোষনা জাতির নিস্তরঙ্গ জীবনে এনেছিল দুর্বার যৌবন তরঙ্গ। অমিত শক্তিধর, নবজাগরণের মন্ত্র-উদগাতা বীরেশ্বর বিবেকানন্দের আজ ১৬০তম জন্মদিবস পালিত হলো ,শ্যামপুর থানার বিভিন্ন প্রান্তে।
শ্যামপুর থানায় বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক সচেতনতার প্রচার করা হয় পুলিশ প্রশাসনের উদ্যোগে।
অন্যদিকে শ্যামপুর এক ব্লকের উদ্যোগে বিবেক চেতনা উৎসব পালিত হলো শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সভাগৃহে।সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্য্যী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ শুভ সূচনা করেন।
পুষ্পার্ঘ নিবেদন করেন সভাপতি সেখ নাসরীন , প্রশান্ত মণ্ডল, নবকুমার সান্ত্রা, কৃষ্ণেন্দু পুরকাইত সহ আরো অনেকেই। সঙ্গীত পরিবেশন করেন মন্দীরা মণ্ডল ও সৌমেন মাইতি।




