বাবাই সূত্রধর,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,
১১জানুয়ারী;
করোনা অতিমারীর কথা মাথায় রেখে জেলার হাসপাতাল গুলির রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল শিক্ষক সংগঠন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর দেবীকোট ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। যে শিবিরে শিক্ষক সংগঠনের জেলা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব ও তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে প্রায় ৫০০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন বলে দাবি শিক্ষক সংগঠনের
রাজ্যে চলছে করোনা তৃতীয় ঢেউ, পুনরায় করোনায় আক্রান্ত হচ্ছে অনেকেই। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর দেবীকোট ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে। এদিন প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক সিদ্ধার্থ রায়, সংগঠনের জেলা সভাপতি শুকলাল হাসদা, সংগঠনের জেলা চেয়ারম্যান সন্তোষ হাসদা,তৃণমূলের জেলা সভাপতি উজ্জ্বল বসাক চেয়ারম্যান নিখিল সিংহ রায় সহ বিশিষ্ঠ জনেরা।
উপস্থিত সকলকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার পর শুরু হয় রক্তদান শিবিরের। প্রায় ৫০০ জন এদিনের রক্তদান শিবিরে রক্ত দান করেছেন বলে দাবি সংগঠনের কর্মকর্তাদের।

