ব্যাঙ্কের ঋণ পরিশোধ না হওয়ায় বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রি করলো ব্যাংক





মোহাম্মদ সানাউল্লা,লোহাপুর:

দীর্ঘদিন ধরে ব্যাংকের ঋণ পরিশোধ না হওয়ায় ,বন্ধকী সম্পত্তির উপর প্রকাশ্য নিলাম ঘোষণা করে বিক্রি করল ব্যাংক কর্তৃপক্ষ ।ব্যাংকে বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির জন্য মঙ্গলবার দুপুরের দিকে প্রকাশ্য নিলামের ডাক আয়োজিত হয় নলহাটি দু'নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কমিউনিটি হল লালন সংস্কৃতি সদনে।জানা গেছে রামপুরহাট কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের নলহাটি ব্রাঞ্চ থেকে সালিসান্ডা গ্রামের চন্দন ফুলমালি সম্পত্তি বন্ধক রেখে ২০১৩ সালে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ছিলেন।সেই ঋণ দীর্ঘ দিন ধরে পরিশোধ না হওয়ায়, মূল টাকার সুদ ও আসল মিলে মোট ৬ লক্ষ ৭৩ হাজার ৩৯৭ টাকাতে দাঁড়ায়।বিজ্ঞপ্তি জারির পর আয়োজিত বৈঠকে বন্ধকী সম্পত্তির উপর প্রকাশ্য নিলাম ঘোষণা করেন ব্যাংক কর্তৃপক্ষের বিক্রয় আধিকারিক তথাগত সাহা। 



আয়োজিত বৈঠকে এলাকা স্থানীয় অনেকেই অংশ গ্রহণ করলেও নির্দিষ্ট সম্পত্তির উচিত মূল্য ৬ লক্ষ ৭৩ হাজার ৩৯৭ টাকায় কেনার জন্য কেউ আগ্রহ প্রকাশ করেননি। অবশেষে রামপুরহাট কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের নলহাটি ব্রাঞ্চ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ প্রকাশ্য বৈঠক থেকে নির্ধারিত ৬ লক্ষ ৭৩ হাজার ৩৯৭ টাকার মধ্যে নিয়ম অনুযায়ী ২৫ পার্সেন্ট টাকা জমা দিয়ে চুক্তি পত্রে সই করেন ব্যাংক কর্তৃপক্ষ। একই ভাবে এদিন সালিসান্ডা গ্রামের হাজেমান বিবি ২০১৪ সালে উক্ত ব্যাংক থেকে সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন ৮২ হাজার ৫০০ টাকা। এখন তা দাঁড়িয়েছে ১লক্ষ ৭৫ হাজার ৬৭৫ টাকায়।
 সেই সম্পত্তি খানিও
 একই ভাবে নিলাম ডাকে কেনে নেন উক্ত ব্যাংক কর্তৃপক্ষ। তবে নির্ধারিত টাকা,সম্পত্তির মালিক পক্ষগণ ঘোষণার দিন থেকে আগামী 15 দিনের মধ্যে ব্যাংকের কাছে জমা করলে সেই সম্পত্তি ফেরত যোগ্য বলে জানান ব্যাংক কর্তৃপক্ষের আধিকারিক তথাগত সাহা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...