সংবাদদাতা, অন্ডাল :
তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ । এই অভিযোগে সোমবার অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ । যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংস্থার পক্ষ থেকে ।
অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এসপন ছাই থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ । ওভারলোডিং গাড়ি যাতায়াত এর ফলে ক্ষতি হচ্ছে রাস্তার । অবিলম্বে এসব বন্ধ করার দাবি জানিয়ে ও হয়নি কোনো প্রতিকার বলে অভিযোগ এলাকাবাসীর । তাই সোমবার সকালে দাবি গুলি নিয়ে অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ দেখালেন অন্ডাল গ্রাম, দুবচূরিয়া, তামলা সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের একাংশ । বিক্ষোভকারীদের পক্ষে সুকুমার পান্ডে, রবীন্দ্রনাথ রায়-রা জানান তাপবিদ্যুৎ কেন্দ্রে এসপন ছাই তৈরি হয় । সেই ছাই ডাম্পারে ওভারলোড করে সরবরাহ করা হয় অন্যত্র । পরিবহনের সময় ছাই থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ । এছাড়াও ওভারলোড গাড়ি যাতায়াত এর ফলে ক্ষতি হচ্ছে এলাকার রাস্তাঘাটের ।
বিগত কয়েক বছরে এলাকায় দূষণের মাত্রা কয়েকগুণ বেড়েছে বলে অভিযোগ করেন তারা । পরিবহনের সময় ছাই ঢাকা দিয়ে নিয়ে যাওয়া, ও ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে এদিনের বিক্ষোভ বলে তারা জানান । কর্তৃপক্ষ দূষণ বন্ধে পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন বিক্ষোভকারীরা । যদিও আজকের এলাকাবাসীর বিক্ষোভ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কর্তৃপক্ষের ।

