ডোমজুড় গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছালো উত্তর পাড়া নেতাজি ব্রিগেড



             সুজিত নস্কর_

 ডোমজুড় প্রাচ্য ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল উত্তর পাড়া নেতাজি ব্রিগেড ও হাওড়া ফ্রেন্ডস্।প্রথম অর্ধের মাঝামাঝি সময়ে উত্তর পাড়া নেতাজি ব্রিগেডের ২নম্বর জার্সিধারি খেলোয়াড় বিক্রম প্রধান একটি গোল করে তার দলকে এগিয়ে দেয়। হাওড়া ফেন্ডস্ ও কাউন্টার এ্যাকাক্ট নির্ভর ফুটবল শুরু করে কিছু আক্রমন তুলে আনে উত্তর পাড়া পেনাল্টি বক্সে।



 কিন্তু গোল করতে ব্যর্থ হয় প্রথম অর্ধের নির্ধারিত সময়ের মধ্যে। হাওড়া ফেন্ডস্  এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধ শুরু করে আক্রমনের ধার বাড়ায়, ফলস্বরূপ একটি গোল ও পায় । গোলটি করেন ১৩ নম্বর জার্সি ধারী খেলোয়াড় আশীষ বক্সী।
 


লাফল দাঁড়ায় ১-১। কিন্তু খেলাটি যখন ড্র হতে চলেছে , সমস্ত দর্শক ও নির্বাচক রা ভাবতে শুরু করেছেন , ঠিক তখনই খেলার অন্তিম লগ্নে  একটি সুন্দর গোল করে উত্তর পাড়ার নেতাজী বিগ্রেড কে সেমিফাইনালে খেলার ছাড়পত্র এনে দেয় ১২নম্বর জার্সিধারি খেলোয়াড় শুভেন্দু মান্ডি। ম্যাচটি তে ২-১ ব্যাবধানে উত্তর পাড়া নেতাজী বিগ্রেড জয়লাভ করে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিক্রম প্রধান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...