মুক্তমঞ্চের শিলান্যাস অনুষ্ঠান



সংবাদদাতা, অন্ডাল : 

সোমবার উখড়া স্টেশন মোড়ে লোকমঙ্গল পরিষদ চত্বরে হল একটি মুক্তমঞ্চের শিলান্যাস অনুষ্ঠান । উপস্থিত ছিলেন রানিগঞ্জ ও পাণ্ডবেশ্বর এর বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা । লোকমঙ্গল পরিষদের পক্ষে সংস্থার সহ-সভাপতি শরন সাইগল জানান মুক্ত মঞ্চ টি তৈরি হবে প্রয়াত শ্রমিকনেতা রথীন্দ্রনাথ সাইগলের নামে । প্রায়াত রথীন্দ্রনাথ বাবুর পুত্র গৌতম সাইগল সহ অন্যদের আর্থিক সহযোগিতায় মঞ্চ তৈরি হবে বলে জানান তিনি । উল্লেখ্য রথীন্দ্রনাথ বাবু মৃত্যু হয় ১৯৮৯ সালে । তিনি ছিলেন তৎকালীন কংগ্রেস দলের রাজ্য স্তরের নেতা ।



 দলের রাজ্য কোষাধ্যক্ষের দায়িত্ব ও সামলেছেন একসময় তিনি । কয়লা খনি জাতীয়করণের পর খনিতে স্থানীয়দের চাকরির ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে তার অনুগামীরা জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...