সুবল গোপ,উত্তর দিনাজপুর:-
উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকা থেকে ৫ টি মোটার বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে মোটার বোমা গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে কোটগছ এলাকায় একটি কবর স্থানের পাশে নালার কাজ চলছিল।
জে সি বি দিয়ে গর্ত খোঁড়ার কাজ চলছিল। তখনই হঠাৎ করে ওই মোটর বোমা গুলি বেরিয়ে আসে। এই বোমা গুলি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কার বোমা হতে পারে বলে স্হানীয় বাসিন্দাদের দাবি। খবর দেওয়া হয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ গিয়ে বোমা গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর কে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এগুলো কে মোটার বোমা ডেট সেল বলে। মোট ৫ টি বোমা উদ্ধার হয়েছে। এগুলোকে নিষ্ক্রিয় করা হবে বলে জানান তিনি।


