বিপ্লবী লেনিনের মৃত্যু দিবস পালিত, উলুবেড়িয়া



আজ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা, রাশিয়ার নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার কমরেড লেনিনের ৯৯তম স্মরণ দিবস।(জন্ম:২২এপ্রিল,১৮৭০; মৃত্যু:২১ জানুয়ারি, ১৯২৪)।  তিনি সংশোধনবাদীদের হাত থেকে মার্কসবাদকে রক্ষা করে মার্কসবাদের সঠিক বিপ্লবী উপলব্ধি তুলে ধরেন। তিনি মার্কসবাদকে সৃজনশীল ও উন্নয়নশীল বিজ্ঞান হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি মনে করতেন , মার্কসবাদী তত্ত্বকে চলমান জীবনের সাথে সামঞ্জস্য বিধান করে সব ক্ষেত্রে সবদিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি মার্ক্স-এঙ্গেলস-  এর পরবর্তীকালে মার্কসবাদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ ও বিকশিত করেছিলেন। তাঁর সুযোগ্য ছাত্র মহান স্ট্যালিন বলেছিলেন, লেনিনবাদ হচ্ছে সাম্রাজ্যবাদ ও সর্বহারা যুগের মার্কসবাদ। লেনিনের শিক্ষা , তাঁর জীবন সংগ্রাম ও সাধনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। মার্কসবাদ- লেনিনবাদকে আমাদের গভীরভাবে অনুশীলন করতে হবে । তবেই আমরা মুক্তির দিশা খুঁজে পাব। 



 এই দিন এ আই ইউ টি ইউ সি হাওড়া গ্রামীণ জেলার উদ্যোগে এই সাম্যবাদী আন্দোলনের মহান নেতা মহামতি লেনিনের মৃত্যু দিবসে উলুবেড়িয়া বাজারপাড়াতে একটি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মিড ডে মিল কর্মীদের সংগঠক উৎপলা মণ্ডল । 



প্রথমে লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রমিক সংগঠনের সংগঠক- নিখিল বেরা, অঙ্গনারী ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের এর পক্ষে সরস্বতী ভৌমিক ও ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়নের পক্ষে টুটুন মন্ডল। শ্রমিকদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে লেলিনের প্রদর্শিত পথে এদেশের সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- নিখিল বেরা। 



সবশেষে আগামী ১৫ই ফেব্রুয়ারি সারাবাংলা মিড-ডে-মিল ইউনিয়নের পক্ষ থেকে আহূত কলকাতা অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানান এই ইউনিয়নের সংগঠক মিনতি সিং।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...