ট্রাফিক পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচি



সংবাদদাতা, লাউদোহা : 

বৃহস্পতিবার লাউদোহা মোড়ে অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে আয়োজিত হল করোনা সচেতনতা কর্মসূচি । উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী, অন্ডাল ট্রাফিক গার্ডের আধিকারিক সতীনাথ শীল, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা । 



এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথচলতি মানুষজনকে মাস্ক ও স্যানিটাইজার উপহার দেওয়া হয় । অনুষ্ঠানে একটি পথনাটিকা মঞ্চস্থ হয় । স্বাস্থ্যবিধি ও ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেয়া হয় নাটকটির মাধ্যমে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...