তেভাগা আন্দোলনের নেতার স্বরনে,




তেভাগা আন্দোলনের অন্যতম বিশিষ্ট কৃষক নেতা ও  দলের কৃষক সংগঠন এ আই কে কে এম এস এর প্রাক্তন রাজ্য সম্পাদক শহীদ আমির আলী হালদার এর 25 তম শহীদ দিবস পালন করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বাগনান লোকাল কমিটি। বাগনানে আজ শহীদ এই কৃষকনেতার প্রতিকৃতিতে মাল্যদান ,পুষ্পার্ঘ্য নিবেদন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির সদস্য নিখিল বেরা, বাগনান লোকাল কমিটির সম্পাদিকা পম্পা সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।



 ১৯৯৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সিপিএমের ঘাতক বাহিনীর হাতে খুন হন এলাকায় 'মাস্টারদা' বলে পরিচিত এই জননেতা। 



এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিখিল বাবু জানিয়েছেন যে , দীর্ঘ এক বছর ধরে আন্দোলনের পর যে ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয় তা অতীতের তেভাগা আন্দোলনকে স্মরণ করিয়ে দিয়েছে। তেভাগা আন্দোলন ও ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয় থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত জনবিরোধীদ নীতির বিরুদ্ধে দেশের কৃষক ও শ্রমিকরা আন্দোলন গড়ে তুলছে।এই আন্দোলনে তিনি সমস্ত মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে শ‍্যামপুর বাসস্ট্যান্ডেও প্রয়াত আমীর আলীর স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন জয়ন্ত খাটুয়া, প্রদীপ কুমার মন্ডলসহ অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...