নির্মল ঘোষ(হুগলী)
শনিবার হুগলির চনন্দনগরে অনুষ্ঠিত হল অল বেঙ্গল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। কলকাতার যোগ ও সংস্কৃতি কলাকেন্দ্রম এবং চন্দননগরের কলাক্ষেত্র-র উদ্যোগে ওই অনুষ্ঠানে সারা বাংলার ২৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
আয়োজক সংস্থার পক্ষে বিশিষ্ট যোগ প্রশিক্ষক তথা জাতীয় যোগাসন স্পোর্টস ফেডারেশনের সদস্য লোকনাথ নাথ বলেন, "১২-তম দক্ষিণ এশিয়া কাপের বাছাই প্রতিযোগিতা এটি। সারা রাজ্য থেকেই প্রতিযোগীরা এসেছে এখানে।"
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয় নবদ্বীপের আয়ূশ ভৌমিক। রানার্স হয় হুগলির জিরাটের সম্পূৰ্ণা মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক কেতকী পাল, স্বপ্না পাল, প্রদীপ পোড়ে, চম্পক চ্যাটার্জি, জয়দীপ প্রামাণিক,
মিতা ঘোষ প্রমুখ। প্রতিযোগিতা শেষ সফল প্রতিযোগীদের সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।




