_সুজিত নস্কর_
বড়গাছিয়া শিবরামপুর গ্রামের বাসিন্দা সুহানা পারভিন। খুব অল্প বয়স থেকেই সাহিত্য অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শিশু কবি হিসাবে সুনাম অর্জন করে চলেছে। তার লেখনিতে এখন থেকেই উঠে এসেছে বাস্তববাদী কবিতা।
তৃতীয় শ্রেণীতে পাঠরত অবস্হা তেই তার লেখা কবিতা প্রকাশিত হয় জামসেদপুর থেকে প্রকাশিত "আমরা দশভূজা"পত্রিকায়। সময়ের সাথেই পরিণত হয়েছে তার লেখনি । "বি রা সা"সাহিত্য পত্রিকা,"পরিমল" সাহিত্য পত্রিকা এবং অন্যান্য পত্র পত্রিকাতে ও তার লেখা কবিতা ও গল্প নিয়মিত প্রকাশ পাচ্ছে। বর্তমানে ষষ্ঠ শ্রেণী তে পাঠরতা এই শিশু কবি সম্মানিতও হয়েছে কলকাতার বিভিন্ন কবি সম্মেলনে।
নিজের এলাকার বড়গাছিয়া বইমেলা র কবি সম্মেলনের মঞ্চে তার সপ্রতিভ বাচনভঙ্গিতে স্বরচিত কবিতা পাঠ,উপস্হিত গুণীজন ও শ্রোতাবৃন্দের মনজয় করে নেয়। বলিষ্ঠ , উদীয়মান এই শিশু কবির উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন
মঞ্চে উপস্থিত অন্যান্য কবি সাহিত্যিক গন।


