ক‍্যারাটে বিজয়ীদের সংবর্ধনা, উলুবেড়িয়া




উলুবেড়িয়ার বাজারপাড়া বুলেট ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো ৮ম জাতীয় কোওশী ই কাটা২০২১ চাম্পিয়নশিপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই চ্যাম্পিয়নশিপে  দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। 


তার মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে। পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করে প্রায় দেড়শ জন ছাত্র-ছাত্রী। 



স্বর্ণপদক জয় করে ৩৮ জন ছাত্র-ছাত্রী। 



৩৮ জন স্বর্ণ প্রাপকদের মধ্যে উলুবেড়িয়ার বাজারপাড়া বুলেট ক্লাবের ক্যারাটে প্রশিক্ষক শিহান জানে আলম খানের ছাত্র-ছাত্রী অর্জন করে ৩৪ টি স্বর্ণপদক। 



 শিহান জানে আলম খান জানালেন পরিকল্পনামাফিক প্রশিক্ষণ আর ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নশীল হলেই এ ধরনের বিজয় লাভ করা  সম্ভব।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...