মকরমেলা কে কেন্দ্র করে সচেতনতা বার্তার বৈঠক গোপীবল্লভপুর থানার পুলিশের




সুদীপ ঘোষ ঝাড়গ্রাম 


লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা  আক্রান্তের সংখ্যা বাদ পড়েনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নম্বর  ব্লক।
গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তের গোপীবল্লভপুর  বাজার , ছাতিনাশোল বাজার সহ একাধিক জায়গায় মাইকিং করে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন বার্তা দিচ্ছে গোপীবল্লভপুর থানার পুলিশ, 
পাশাপাশি  গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাশড়া তিন নম্বর অঞ্চলের শাশড়া পুলিশ ক্যাম্পে মকর মেলা কমিটির সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন গোপীবল্লভপুর থানার এসআই  পার্থসারথি দে।  



পাশাপাশি এদিন  গোপীবল্লভপুর এক নম্বর এবং দু নম্বর অঞ্চলের  মকর মেলা কমিটির সদস্যদের নিয়ে বাবুডুমরতে  গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি, মূলত মকর মেলাতে সাধারণ মানুষ যেন সামাজিক দূরত্ব বজায় রাখে, মুখে মাক্স পরিধান করে, সরকারি বিধি-নিষেধ মেনে চলে  এবং যাতে অযথা জমায়েত না কর সেদিকে লক্ষ্য রেখে ওই দিনেই গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...