অতসী দাস,ভগবানপুর:
নেহেরু যুব কেন্দ্র, হাওড়ার পরিচালনায়, এবং প্রগতির পথে ক্লাবের ব্যবস্থাপনায়, হাওড়ার শ্যামপুর এক ব্লকের ভগবানপুরে ব্লক লেভেল স্পোর্টস শুরু হলো আজ।
চলবে আগামীকাল পর্যন্ত। জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। ছোটদের ফুটবল, মহিলা ও পুরুষদের ফুটবল, কাবাডি,ভলিবল, জিমনাস্টিক প্রতিযোগিতা ছিল এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ।
নেহেরু যুব কেন্দ্রের আধিকারিকগন ও ক্লাব কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে। শ্যামপুর ফুটবল একাডেমী ও ভগবানপুর নেতাজী সুভাষ ফুটবল একাডেমীর মহিলা ফুটবলাররা পরষ্পরের বিরুদ্ধে মাঠে নামেন।
দুই শুণ্য গোলে বিজয়ির খেতাব জিতে নেয় ভগবানপুর নেতাজী সুভাষ ফুটবল একাডেমী।



