বামেদের রক্তদান শিবির ।



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : 

বুধবার নবগ্রামে আয়োজিত হল প্রয়াত বাম নেতা রবীন সেনে-র স্মৃতিতে রক্তদান শিবির । উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, সিপিএম জেলা কমিটির (পশ্চিম বর্ধমান) সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক দত্ত সহ অন্যরা । 


ফিতে কেটে রক্তদান শিবিরটির উদ্বোধন করেন বংশগোপাল বাবু । দু'জন মহিলা সহ এদিন শিবিরে রক্ত দান করেন মোট কুড়িজন । 



সংগৃহীত রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে দান করা হয় ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...