সাজিরহাটে শহীদ বন্ধু নগরে বাজার দোকানে মাস্ক ও স্যানিটাইজ বিলি করে কোভিড সচেতনতার বার্তা



অলোক আচার্য ,নববারাকপুর :

শুক্রবার  বিকেলে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব আলমগীর আলির উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ, তৃণমূল যুব নেতা প্রবীর দাস এবং প্রাক্তন প্রধান সেখ দীন মহম্মদের সার্বিক সহযোগিতায় বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের সাজিরহাট শহীদ বন্ধু নগরের  সামনে পথচলতি সাধারণ মানুষ ও বাজার ব্যবসায়ী দোকানদার হকারদের হাতে মাক্স ও স্যানিটাইজ বিলি করে কোভিড সচেতনতার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন খড়দহ ব্লকের ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ, কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী, রমেশ রায়, আশালতা দত্ত, অনামিকা হালদার। প্রাক্তন প্রধান সেখ দীন মহম্মদ, পঞ্চায়েত সদস্য সুবল বিশ্বাস, শিখা বৈদ্য, তাপস বিশ্বাস, সমীর গুহ, রীনা দাস, সঞ্জয় মল্লিক। প্রাক্তন পঞ্চায়েত সদস্য অধ্যাপক শ্যামপদ রায়, গোবিন্দ মন্ডল প্রমুখ ।ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্য আলমগীর আলি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোভিড সংক্রমণ রুখতে রাস্তায় নেমে সাজিরহাট সহ বিস্তীর্ণ এলাকায় পথচলতি সাধারণ মানুষ ও বাজার ব্যবসায়ী দোকানদার দের কোভিড সচেতনতায় দেড় হাজার মানুষকে মাস্ক ও স্যানিটাইজ বোতল বিলি করা হয় এদিন বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের সাজিরহাট শহীদ বন্ধু নগর কলোনী কমিটির বাজার অঞ্চলে।মাইকিং করে সচেতন করা হয় ।



মাস্ক পড়ুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন ।পরিষ্কার পরিচ্ছন্নতা বছায় রাখুন।ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত এলাকার বোদাই, বোর্ডঘর মুড়াগাছা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজ বিলি করে কোভিড সচেতনতার বার্তা দেওয়া হয়েছে ।গ্রাম বাসী থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো কোভিড সচেতনতা অভিযান ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...