অরফোসিস এর উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা



        _সুজিত নস্কর_
__________________
অরফোসিস সংস্হার উদ্যোগে হাওড়া জেলার জগদীশপুরে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। সংস্হার প্রাণপুরুষ তাপস কুমার শর্মা বলেন, শিশু মনের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের আঁকার বিষয় চিহ্নিত করে দেওয়া হয়নি। শিশু দের আপন মনে যা আসে, তা তাদের ক্যানভাসে ফুটে উঠুক সেটাই তাঁরা চান। প্রতিযোগীদের আপন ভাবনার উপর বিচার করে তাদের মেধা ও ভালোলাগা ফুটিয়েও তুলেছেন অঙ্কন শিল্পীগন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৩৫জন নির্বাচিত অঙ্কন শিল্পী। প্রতিযোগিতা শেষে প্রত্যোক প্রতিযোগীকেই সংস্হার শংসাপত্র ও মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয়। 



এছাড়াও সংস্হা পরিচালনার প্রথম সারির সদস্যদের ও সম্মানিত করা হয়। সম্মানিত করেন সংস্হার দুই কর্ণধার তাপস কুমার শর্মা ও দেবজ্যোতি দাস। 
 শিক্ষায় আঙিনায় প্রত্যেক শিশু বিকশিত হোক, তাদের প্রতিভাকে নির্বাচন করে ,তাদের ভবিষ্যৎ কে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করাই এই সংস্হার উদ্দেশ্য বলে জানান সংস্হার কর্ণধার।
আধুনিক শিক্ষা ব্যবস্হার সঙ্গে বৈদিক শিক্ষার পারস্পরিক মেল বন্ধন ঘটিয়ে       মেটালিক পদ্ধতি তে প্রত্যেক শিশুকে শিক্ষিত করে তোলার   ইচ্ছা ও প্রকাশ করেন সংস্হার দায়িত্ব প্রাপ্ত কর্মী সদস্যরা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুন্দর পরিসমাপ্তি হয়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...