কর্মবন্ধুদের ডেপুটেশন,হাওড়া




হাওড়া জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অধীন জেলাসহ আর, আই দপ্তরে (ওয়াটার ও ক্যারিয়ার সুইপার) 'কর্মবন্ধুরা' অফিসে গ্রুপ ডি কর্মচারী না থাকায়  অফিস খোলা , জল ঝাট দেওয়া, কাগজপত্র গুছিয়ে রাখা ,নোটিশ বিলি করা, আর আই এর তদন্তকার্যে ও খাজনা আদায় সাহায্য করা,



 এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বয়ে নিয়ে যাওয়া এবং দুয়ারে সরকার এর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো- গ্রুপ ডি কর্মচারীর মত দায়িত্ব নিয়ে কাজ করে। উল্লেখ্য এই সমস্ত কাজ  দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে করে আসছে । দুঃখের বিষয় বেতন মাত্র মাসিক ৩০০০ টাকা। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে বর্তমানে এদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লক ও মহাকুমা অফিসে  এদের অসহায়তার কথা জানিয়েছে। 



 ২৮শে জানুয়ারি, শুক্রবার হাওড়া ডেপুটি ডি এল আর ও মহাশয় এর নিকট একটি দাবিপত্র পেশ করা হয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন হাওড়া জেলা "ওয়াটার ক্যারিয়ার এন্ড সুইপার ইউনিয়নের"(কর্মবন্ধু) পক্ষ থেকে- হরেকৃষ্ণ সাঁতরা, রুপালি দাস,অপর্ণা মন্ডল ,তাপস মাইতি ও লক্ষীকান্ত সাধুখান। এছাড়াও উপস্থিত ছিলেন, এ আই ইউ টি সি শ্রমিক সংগঠনের হাওড়া জেলা সংগঠক- নিখিল বেরা।                  

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...