মন্দির থেকে মূর্তি সহ সোনা - রূপার অলংকার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য



মন্দির থেকে মূর্তি সহ সোনা - রূপার অলংকার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার বসাক পাড়া এলাকার।



জানা গিয়েছে বসাক পাড়া এলাকার বাসিন্দা   পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য্য  গতকাল সন্ধ্যায় বাড়ির মন্দিরের আরাধ্য দেবতা রাধা গোবিন্দ এর মূর্তিতে পূজার্চনা করে মন্দির বন্ধ করেছিলেন প্রতিদিনের মতো।বৃহস্পতিবার সকালে বাড়িতে পরিচালিকা কাজ করতে এসে দেখেন মন্দিরের দরজা খোলা ও মন্দির থেকে রাধা গোবিন্দ এর মূর্তি সহ সোনা - রূপার অলংকার চুরি হয়েছে।বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতেই শোরগোল শুরু করে যায়।পরিবারের লোকজনের অভিযোগ সামনের গেট ভেঙে এমন কাণ্ড করা হয়েছে বলে তাদের দাবি।পুরো বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
ঘটনার তদন্তে গঙ্গারামপুর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...