নেতাজী স্মরণে অনুষ্ঠান



অতসী দাস, জগৎবল্লভপুর:

প্রতিবছরের ন্যায় এবছরও হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের মুন্সিরহাটের আনন্দ মঠে আজাদহিন্দ  আই এফ এস কে  স্কুল অফ ক্যারাটের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল 
 নেতাজী জন্মজয়ন্তী।  করোনা পরিস্থিতিতে যাবতীয় বিধিমেনে
 প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর ক্যারাটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।ঐ পরীক্ষা পরিচালনা করেন জাপান ক্যারাটে অ্যসোসিয়েশান।বিকেলে বিশিষ্ট গ্ৰামীন ইতিহাস লেখক ও নাট্যকার,  গৌতম নন্দীর লেখা নাটকের বই "ধরাধামে শ্রীকৃষ্ণ"প্রকাশিত হয়।প্রকাশ করেন যোগী পুরুষ স্বামী জগদানন্দ গিরি মহারাজ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিকঅনুষ্ঠান।ঐ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী সোমনাথ চক্রবর্তী ।



 আবৃত্তি পরিবেশন করেন তরুণ বাচিক শিল্পী শুদ্ধশীল ঘোষ। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন  কবি  তাপস মাইতি । ঐ অনুষ্ঠানের শেষে নাটক "ধরাধামে শ্রীকৃষ্ণ"নাটক টি পরিবেশন করে "নান্দনিক" নাট্য গোষ্ঠী।এই নাটকের নিদের্শনা ও কংশের ভূমিকায় অভিনয় করেন স্বয়ং লেখক গৌতম নন্দী। নাটকে  অভিনয় করেন সৃজিতা পোড়েল,সোমা পাত্র, সোহম নন্দী, স্বান্তনা পোড়েল , দীশা পাত্র, সঞ্চিতা গড়,সহেলী পাত্র,
ঈশিকা খাঁ,  সায়নী ঘোষ,  সায়ন্তন পাত্র, জয়দীপ নন্দী ও দেবাংশু হালদার ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...