বাবাই সূত্রধর, তপন,দক্ষিণ দিনাজপুর,
ব্যবসায়ীর বাড়ির সামনে গুলি ও গাজার প্যাকেট রেখে তিন লক্ষ্য টাকা চেয়ে হুমকি দুষ্কৃতীদের।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদোহ বাবু পাড়া এলাকার।
জানা গিয়েছে ,তপন থানার করদোহ বাবু পাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী জীবন প্রামাণিক সে ফাস্ট ফুডের ব্যাবসা করে জীবন যাপন করে থাকেন।
ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, গতকাল রাত্রি বেলায় একটি নম্বর থেকে মোবাইলে এসএমএস আসে ব্যবসায়ী জীবন প্রামাণিকের কাছে, সেই এসএমএস এ দুষ্কৃতীরা একটি গুলি ও গাজার প্যাকেট সম্পর্কে জানান যে তাদের বাড়ির জানালার সামনে সেই গুলি ও গাজার প্যাকেট রাখা হয়েছে ।
কিছুক্ষন পর আরো বেশ কয়েকটি এসএমএস আসে ওই ব্যবসায়ীর মোবাইলে যেখানে লেখা ছিল তিন দিনের মধ্যে তিন লক্ষ্য টাকা পৌঁছাতে হবে দুষ্কৃতীদের কাছে,নইলে পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেন দুষ্কৃতীরা বলে অভিযোগ।ঘটনা নিয়ে নীরব থাকার হুশিয়ারি দেন দুষ্কৃতীরা। সকালবেলা পুরো বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পরে যায় ওই এলাকায় ।ঘটনারস্থলে ভীড় জমাতে থাকেন গ্রামবাসীরা । ঘটনার পরিপ্রেক্ষিতে তপন থানায় লিখিত অভিযোগ জানানো হয় ব্যবসায়ীর পরিবারের তরফে। লিখিত অভিযোগের পর পুরো ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ।
ব্যবসায়ীর স্ত্রী অপর্ণা প্রামাণিক ও প্রতিবেশী পরিতোষ সরকার জানিয়েছেন,এমন ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছি।পুলিশ প্রশাসন ঘটনার তদন্তে নেমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।



