সংবাদদাতা, লাউদোহা :
সোমবার লাউদোহার প্রতাপপুর কালিকাপুর বিদ্যাপীঠ স্কুলের পড়ুয়াদের দেওয়া হলো ভ্যাকসিনের টিকা । স্কুল চত্বরে শিবির করে এদিন পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হয় । স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার মেটে ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায় জানান এদিন 15 থেকে 18 বছর বয়সী স্কুলের 367 জন পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ।
এদিন ভ্যাকসিন নিতে স্কুল চত্বরে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । কোভিভ বিধি মেনে-ই এদিন টিকাকরণ শিবিরটি হয় বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয় ।

