সংবাদদাতা, অন্ডাল :
কেবেল চাপা পড়ে আহত হলেন এক শ্রমিক । সোমবার সকালে ঘটনাটি ঘটে শ্যামসুন্দর কোলিয়ারি খনি-তে । আহত শ্রমিকের নাম নিত্যগোপাল গড়াই ।
সোমবার সকাল সাড়ে আটটায় শ্যামসুন্দরপুর কোলিয়ারির খনি গর্ভে কেবেল চাপা পড়ে আহত হন নিত্যগোপাল গড়াই নামে এক শ্রমিক । খনি-র নিচে কাজ করার সময় দেওয়ালে লটকে রাখা কেবেল আচমকাই ঐ শ্রমিকের উপর পরে যায় । নিত্যগোপাল বাবুর মাথা, ঘাড় ও পায়ে আঘাত লাগে বলে সহকর্মীরা জানান । আহত শ্রমিক কে দ্রুত উপরে তুলে আনা হয় ।
চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর । দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থলে আসেন বাকোলা এরিয়ার সেফটি অফিসার রজত দত্ত । তিনি খনির নিচে নেমে ঘটনাস্থল পরিদর্শন করেন । তবে দুর্ঘটনা প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া তার পাওয়া যায়নি ।

