সংবাদদাতা, অন্ডাল :
বৃহস্পতিবার সিদুলি রেল গেটের পাশে থাকা ড্রেন থেকে উদ্ধার হলো এক খনি কর্মীর মৃতদেহ । মৃতের নাম নির্মল ডোম (৫২) । ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে সিদুলি রেললাইনের পাশে থাকা ড্রেনে এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ( জিআরপি ) । দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা । পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম নির্মল ডোম । পাণ্ডবেশ্বর থানার হরিপুর সংলগ্ন চকতুলসী তলা ডাঙ্গা এলাকার বাসিন্দা নির্মল বাবু কাজ করতেন সিদুলী কোলিয়ারি-তে । কিভাবে নির্মল বাবুর মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে রেল পুলিশের আধিকারিক জানান ।

