২৭তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়ে গেল গাজোল




মালদা-‌
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ২৭তম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা হয়ে গেল গাজোল ব্লকের অন্নদাশঙ্কর ভবনে। পরিচালনায় রয়েছে জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পরিচালনায় এবং গাজোল ব্লক প্রশাসনের সহযোগিতায় আদিবাসী জনজাতির নিজস্ব ভাষায় রচিত নাটক প্রতিযোগিতা। শুক্রবার মালদা জোনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল।



 মূলত উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা নিয়ে নিয়ে মালদা জোন। ৩ জেলার চ্যাম্পিয়ন দলগুলি এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। এখান থেকে চ্যাম্পিয়ন দল রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন জেলা আদিবাসী তৃণমূল সভাপতি চুনিয়া মুর্মু।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...