পাড়ায় পাঠশালার বিরুদ্ধে প্রতিবাদ, উলুবেড়িয়া




"পাড়ায় পাঠশালা"র নামে ছোট শিশুদের পড়াশোনা নিয়ে ছিনিমিনি খেলার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে  এবং  আর টালবাহানা না ক'রে প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে উলুবেড়িয়ার  এ ডি আই দপ্তরে ডেপুটেশন দিল  "সেভ এডুকেশন  কমিটি"।  শিক্ষাকে বাঁচানোর দাবিতে শিক্ষক ও শিক্ষানুরাগীরা উলুবেড়িয়া স্টেশন থেকে এ ডি আই অফিস পর্যন্ত মহতী পদযাত্রায় অংশ নেন।
 



 বিশিষ্ট শিক্ষক বিশ্বজিৎ  সামন্ত, বিশ্বনাথ বেরা, জয়ন্ত খাটুয়া, ও  সেখ মহঃ মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।  



  শিক্ষার মর্মবস্তু ধ্বংসকারী এবং বাণিজ্যিকীকরণ-বেসরকারীকরণের নীলনক্সা "জাতীয় শিক্ষানীতি-২০২০" প্রত্যাহারের দাবিতেও তাঁরা সরব হন।  আজ রাজ্য জুড়ে "অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি" ধর্ণা, অবস্থান, পদযাত্রা সহ  ডি এম  এবং ডি আই দের মাধ্যমে মুখ্যমন্ত্রীর  উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...