শ্যামপুরের আটান্নগেটে আজ পর্যটকদের ভিড় ছিল নজর কাড়া।



অতসী দাস,শ্যামপুর:

হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শ্যামপুরের আটান্নগেটে আজ পর্যটকদের ভিড় ছিল নজর কাড়া। করোনা পরিস্থিতির কারনে এখানকার মৃগদাব দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ ছিল দেবেনা বেড়াতে আসা। কলকাতার খুব কাছের এই পর্যটন কেন্দ্র ভ্রমণপিপাসু মানুষের খুব পছন্দের। কলকাতা ছাড়াও শহর হাওড়া,মেদিনীপুর পূর্ব , হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার বহুমানুষ বাসযোগে এসেছেন গড়চুমুক ও আটান্নগেটের সৌন্দর্য উপভোগ করতে। নববর্ষে চড়ুইভাতি, পায়ে হেঁটে ঘোরা, কেনাকাটা আর মৃগদাবে হরিণ সহ অন্যান্য পশুপাখি দেখে উল্লসিত কচিকাঁচার দল।



 নৌকা ভ্রমণের ক্ষেত্রে এবার কঠোর নিষেধাজ্ঞা থাকায় মন খারাপ বহু পর্যটকের, সঙ্গে মন খারাপ নৌকার মাঝি মল্লার।  পর্যটকদের সারাদিনের আনন্দ হৈহুল্লোড় শেষে বাড়তি পাওনা রূপনারায়ণের ওপর রাঙা  সূর্যের ডুব দেওয়া।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...