ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব ২০২২



হাওড়া জেলার ডোমজুড় ব্লকের জোতগিরি ধর্মতলায় অনুষ্ঠিত হলো বিবেকানন্দ স্পোটিং ক্লাব ও চিরন্তনী সারদা রামকৃষ্ণ সংঘের যৌথ উদ্যোগে, সপ্তম বর্ষের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব।
কোভিড পরিস্হিতি কে মান্যতা দিয়ে অনুষ্ঠান সূচির কলেবর কে সংক্ষিপ্ত করা হলেও প্রতি বছরের ন্যায় এবছরেও সামাজিক কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ২৩শে জানুয়ারি সকালে সুসজ্জিত প্রাঙ্গণে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হয় , পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন ক্রীড়া ও সংস্কৃতি উৎসব কমিটির সম্পাদক সুজিত নস্কর। উপস্থিত ছিলেন , সভাপতি মানবেন্দ্র শীট,সোনা শীট, মাকড়দহ ২নংগ্রাম পঞ্চায়েত সদস্য সুবীর নস্কর প্রমুখ। 



এরপর ডাঃ পুলক পন্ডিত ও কে জি এন অপটিক্যালের কর্ণধার আকাশ এর তত্ত্বাবধানে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়,যেখানে ৩০জন ব্যক্তি চক্ষু পরীক্ষা করান। সন্ধ্যায় ছিল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। যদিও প্রতিযোগিতা টি অসম্পূর্ণ থেকে যায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...