_সুজিত নস্কর_
উদ্ধোধন হলো ১৬তম ডোমজুড় বইমেলার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, সম্প্রীতি র সম্পাদক বাপি ঠাকুর চক্রবর্তী ও তাঁর একনিষ্ঠ বইমেলা সদস্য-সদস্যাদের ঐকান্তিক প্রচেষ্টায় ৯দিন ব্যাপি ডোমজুড় বইমেলার শুভ উদ্বোধন করলেন স্বনামধন্য সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল, শ্রীমতী প্রজ্ঞাপারমিতা ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন বইমেলার সভাপতি ও ডোমজুড় বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক প্রিয়া পাল,জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী কাবেরী দাস, শ্রদ্ধেয় অজয় ভট্টাচার্য প্রমুখ।
ডোমজুড়ের সংস্কৃতি চর্চা কেন্দ্রের পূর্ণ সহযোগিতা ও ডোমজুড় বাসীর অপার ভালোবাসা থাকায় এই বইমেলা অনুষ্ঠিত করতে পারা সম্ভব হচ্ছে বলে সম্পাদক বাপি ঠাকুর জানান।
বই প্রেমী সকল মানুষ কে সাদর আহ্বান জানিয়ে বাপি ঠাকুর বলেন,সকলেই মাস্ক ও স্যানিটাইজার নিয়ে বইমেলায় প্রবেশ করবেন।


