দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলের একাংশ সদস্য। জেলা নেতৃত্বকে না জানিয়ে ওই প্রধানের বিরুদ্ধে তৃতীয় বারের জন্য অনাস্থা প্রস্তাব আনায় বেজায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল শিবির। ইতিমধ্যে ১৯শে জানুয়ারি দিনক্ষণ ঠিক করে প্রধান গুলজার আলমের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের তলবি সভা ডেকেছে হরিরামপুর ব্লক। তলবি সভার আগে রাজ্য নেতৃত্বের নির্দেশকে অক্ষুন্ন রাখতে জেলা তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ নেয় বিক্ষুব্ধ গ্রাম পঞ্চায়েত সদস্যের বাগে আনতে সেদিকে তাকিয়ে জেলার রাজনৈতিক মহল। খোদ রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা এলাকায় দলের সদস্যরা শৃঙ্খলা বজায় না রাখায় ক্ষুব্ধ জেলা তৃণমূল নেতৃত্ব।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলা বজায় রাখতে দলের সদস্যের বিরুদ্ধে আনা অনাস্থার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জেলা নেতৃত্বদের। প্রধানের চেয়ারে কে বসবেন ক্ষমতা দখলের লড়ায়ে বাড়ছে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্ধ মনে করছেন জেলার রাজনৈতিক মহল।
জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক জানান, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব জেলা নেতৃত্বকে জানিয়ে হয়নি। রাজ্যের যা নির্দেশ রয়েছে আমাদের জেলা নেতৃত্বরা সেই নির্দেশ পালন করবো। আমি ইতিমধ্যেই ব্লক ও অঞ্চল সভাপতিদের নির্দেশ দিয়েছি বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য। তলবি সভার আগে সব ঠিক হয়ে যাবে। সদস্যদের প্রধানকে নিয়ে যা সমস্যা দলে আলোচনা হবে।

