কমরেড গোষ্ট ঘোড়ই এর ২৮ তম মৃত্যু বার্ষিকী।
তৎকালীন CPI(M) শ্যামপুর ১ নং লোকাল কমিটির অন্তর্গত নাওদা দক্ষিণ শাখা সদস্য ছিলেন কমরেড গোষ্ট ঘোড়ই।
২৬ শে জানুয়ারী ১৯৯৪ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ১৯৬১ সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন।
তিনি তেভাগা আন্দোলনের শহীদ কমরেড প্রাণকৃষ্ণ মান্নার সহযোদ্ধা ছিলেন। পরবর্তীকালে ভাগচাষী ও খেতমজুর আন্দোলনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।



