স্বাধীনতার সাত দশক পর, একটি কালভার্ট পেল ,তৃণমূল পঞ্চায়েত থেকে ।গেন্ধা বাড়ি আদি বাসি পাড়া




সুবল গোপ    উত্তর দিনাজপুর ।


দেশ স্বাধীনতার সাত দশক পেরিয়ে গ্রামের যোগাযোগের রাস্তায় বালুচরী খালে একটি কালভার্ট পেল গেন্ধা বাড়ি আদিবাদী গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের মাধ্যমে । উল্লেখ্য স্বাধীনতার সাত দশকে ডান বাম আমলের অনেক পঞ্চায়েতের কাছে আবেদন করে , এমনকি বি,ডি,ও অফিসে গ্রাম বাসিরা বহুবার আবেদন করেও বর্ষা মৌসুমে তাদের যোগাযোগের একমাত্র রাস্তার বালুচুরি খালে   একটি কার্ল ভার্ট না পাওয়ায় চরম ভোগান্তিতে দিন কেটেছেন চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের গেন্ধা বাড়ি মাঝিয়ালি আদিবাসী পাড়ার মানুষ ।



 গ্রাম বাসিদের অভিযোগ, স্বাধীনতার ৭৫ বছরে প্রতি বছরে ভোট এলেই বিভিন্ন দলের শুধু প্রতিশ্রুতিই পেয়েছে তাদের গ্রামের  পারাপারের একমাত্র কালভার্টটির । কিন্তু ভোট পেরোলে সব ভুলে যেত । তাই  সারা বর্ষায় কোমর জল পার হয়ে যাতায়াত করতে হতো তাদের। আবার ভারী বর্ষা হলে সাঁতার কেটে পার হতে হতো ।সবচেয়ে  দুর্ভোগে পড়তে হতো স্কুল পড়ুয়াদের ।সারা বর্ষায় তারা ঘুর পথে টুনি খারী গ্রাম হয়ে মাঝিয়ালি প্রাইমাই এবং হাই স্কুলে যেতে হতো । অবশেষে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের মাধ্যমেই কালভার্ট পেয়ে সাত দশকের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে বেজায় খুশি । 



এব্যাপারে পঞ্চায়েত প্রধান শহর বানু জানান, ওই এলাকার দীর্ঘ দিনের চাহিদা পূরণে পঞ্চায়েতের  পি,বি,জি , ফান্ড  ২০২১ --২২  বাজেটের মাধ্যমে মত ১৫ লক্ষ ৪ হাজার ৯৮৩ টাকার বাজেটে ওই খালে কালভার্ট নির্মাণ শুরু করেছি ।নির্মাণ কারি সংস্থার ঠিকাদার মজিবুল রহমান জানান, গ্রাম বাসিদের  সুবিধার্থে  কাজ দ্রুত গতিতে শুরু করা হয়েছে ,খুব শীঘ্রই কাজ সম্পন্ন করা হবে ।দীর্ঘদিন পর কালভার্ট পেয়ে বেজায় খুশি এলাকার মানুষ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...