নিজস্ব সংবাদদাতা
আজ হরিপাল লোকমঞ্চে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৩৬০০ আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মকর উৎসব ও শব্বর, খেঁড়িয়া সম্প্রদায়ের টুশু উৎসব উপলক্ষে দুঃস্থ মানুষের হাতে বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হলো কোভিড বিধি মেনে।
উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, বিডিও তপন হালদার, পরিবহন দপ্তরের ল'অফিসার মঙ্গল সরেন সহ সর্বস্তরের নেতৃত্ববৃন্দ।


