বাবার মৃত্যুর স্মৃতির উদ্দেশ্যে প্রায় ৪০ জন গ্ৰামের সকল সম্প্রদায়ের গরীব দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল ছেলে

বাবাই সূত্রধর, 
হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর,


 ১১জানুয়ারী; বাবার মৃত্যুর স্মৃতির উদ্দেশ্যে প্রায় ৪০ জন গ্ৰামের সকল সম্প্রদায়ের গরীব দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল ছেলে জুবাইয়া আনাম ওরফে মিম।    দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচা পুর গ্রাম পঞ্চায়েতের ধনাই পুর গ্রামের বাসিন্দা জুবাই আনাম এমন শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছিলেন।  শীতের সময়ে শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন প্রাপকেরা।
           পরিবার সুত্রে গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বাসিন্দা জুবাই আনাম ওরফে মিম,আজ থেকে প্রায়২১আগে তার বাবা রবিউল আনাম পথ দুর্ঘটনায় পরলোক গমন করেন।  বাবার মৃত্যুর স্মৃতির উদ্দেশ্যে  মঙ্গলবার গ্ৰামের বিভিন্ন সম্প্রদায়ের গরিব দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে শীতবস্ত্র সহ কোরোনা অতিমারির দিকে লক্ষ রেখে মাস্ক স্যানিটাইজার বিলি করেন  । 



এদিন প্রায় গ্ৰামের ৪০  জন মানুষের মধ্যে  বিলি করা হয় জিনিস গুলি।যা  পেয়ে খুশি হয়েছেন প্রাপকেরা। এদিন শীত বস্ত্র বিতরণে  উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, জুবাই আনাম ওরফে মিম, গ্ৰামের সমাজসেবী তথা কলেজের ছাত্র নেতা মাসুদুর রহমান, সহ অন্যান্য পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...