সংবাদদাতা, অন্ডাল :
রবিবার উখড়া শংকরপুর মোড়ে হলো যাত্রী প্রতীক্ষালয়ের শিলান্যাস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখড়া পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সদস্যশরন সাইগল সহ অন্যরা । শংকরপুর মোড় বাস স্টান্ড টি যাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । গন্তব্যে পৌঁছানোর জন্য প্রচুর সংখ্যক যাত্রী প্রতিদিন এই বাসস্ট্যান্ডে উপস্থিত হন । স্থায়ী প্রতীক্ষালয় না থাকায় এতদিন যাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো । বাসের জন্য অপেক্ষা করতে হতো রাস্তার পাশে খোলা জায়গায় । তাই এখানে স্থায়ী বাসস্ট্যান্ডের দাবি ছিল দীর্ঘদিনের ।
অবশেষে পঞ্চায়েতের আর্থিক সহায়তা তৈরি হবে বাস স্ট্যান্ড টি । রবিবার সেটির শিলান্যাস অনুষ্ঠান হয় । খুব শীঘ্রই বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয় এর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান পঞ্চায়েত প্রধান রিতা ঘোষ ।

