প্রথম ম্যাচে জিতল ইস্টার্ন রেল ।



সংবাদদাতা, অন্ডাল : 

সোমবার উখড়া কে,বি ইনস্টিটিউশন স্কুল মাঠে শুরু হলো নকআউট t20 ক্রিকেট প্রতিযোগিতার খেলা । উখড়া গেমস অ্যান্ড কালচার এসোসিয়েশন পরিচালিত এই প্রতিযোগিতায় প্রথম খেলায় সি,এল,ডাবলু (চিত্তরঞ্জন) কে ৯ উইকেটে হারিয়ে জিতল ইস্টার্ন রেল (আসানসোল) দল । 

টসে জিতে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে সি,এল,ডাবলু । জবাবে ব্যাট করতে নেমে ১৩,২ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইস্টার্ন রেল আসানসোল । 



মাত্র ৪২ বলে ১০৬ রান করে খেলাটিতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের মোহাম্মদ কুনন কুরেশি । প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিয়েছে । ফাইনাল খেলাটি আয়োজিত হবে চলতি মাসের 10 জানুয়ারি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...