তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকলো ওই পঞ্চায়েতেই তৃণমূল সদস্যরা।




বাবাই সূত্রধর,হরিরামপুর,দক্ষিণ দিনাজপুর,

৭ই জানুয়ারী; 

মন্ত্রীর বিধান সভা কেন্দ্রের তৃণমূল পরিচালিত  পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকলো ওই পঞ্চায়েতেই তৃণমূল সদস্যরা।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপূর গ্রাম পঞ্চায়েত ঘটনা।
সূত্রে জানা গিয়েছে, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত ২০জন সদস্য নিয়ে পরিচালিত। 
গত পঞ্চায়েত নির্বাচনে  ২০টি  সদস্যসের মধ্যে কংগ্রেস একটি, সিপিএম একটি, জেডিপি একটি,বিজেপি চারটি  ও তেরোটি তৃণমূল কংগ্রেস আসন পায়।পরবর্তী সময়ে কংগ্রেসের একজন সদস্য তৃণমূলে যোগদান করেন। বাগিচাপুর পঞ্চায়েতে  ক্ষমতায় আসেন তৃণমূল।প্রধান নির্বাচন করা হয় গুলজার আলমকে।
প্রায় চার বছর পঞ্চায়েত পরিচালনায় প্রধানের বিরুদ্ধে দুই বার পঞ্চায়েতের বেশ কিছু সদস্য অনাস্থার প্রস্তাব পেশ করতে চাইলেও  তা গ্রহণ করেনি তৃণমূলের নেতৃত্বরা বলে দাবি প্রধানের।পুনরায় গত বুধবার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্য প্রধানের বিরুদ্ধে এক তরফা পঞ্চায়েত চালানো পাশাপাশি বেশ  কিছু অভিযোগ তুলে অনাস্থার ডাক দিয়েছেন ।যা নিয়ে শোরগোল শুরু হয়েছে হরিরামপুর রাজনৈতিক মহলে।
বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে  অনাস্থা ডাকা এক সদস্য শচীন জয়সওয়ালের অভিযোগ,এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের খেয়াল খুশি মত কাজ করছেন,দুর্নীতি করে চলেছেন প্রধান বলে অভিযোগ তার।



পঞ্চায়েত প্রধান গুলজার আলম পাল্টা  অভিযোগ করেছেন ,উদ্দেশ্য প্রণীত ভাবে বিরোধীদের হাত করে পঞ্চায়েতের কিছু সদস্য এমন কাজ করছে বার বার যেন উন্নয়ন থমকে যায়।তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।কারন তার সময়ে প্রচুর পরিমাণে পঞ্চায়েত এলাকা উন্নয়ন হয়েছে বলে দাবি  প্রধানের।
 রাজ্যের  কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের বিধান সভায় এমন অনাস্থার বিষয়ে নিয়ে জানিয়েছেন, ঘটনাটি জানা নেই,পুরো ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...