আজ তিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে উলুবেড়িয়া মহকুমাশাসকের উদ্যোগে ট্যাবলো প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উলুবেড়িয়া মহকুমার সমস্ত ব্লক। শ্যামপুর এক ব্লক স্বপ্নের উজান- সবুজ সাথী প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করে তৃতীয় স্থান অধিকার করে।
ট্যাবলো প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শ্যামপুর এক ব্লকের বিডিও সৌমিত্র সুন্দর প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরীন, শিক্ষা কর্মাধ্যক্ষ নবকুমার সান্ত্রা,কৃষি কর্মাধ্যক্ষ নির্মল বেরা,শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ অপর্না দোলুই এবং বি ডব্লিউ ও প্রশান্ত দাস সহ আরো অনেকেই।

