ফেলে দেওয়া জিনিস দিয়ে নানান উপকরন তৈরী করে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডের অধিকারী।
উলুবেড়িয়া১নং ব্লকের তপনার বাসিন্দা কৈলাশ পুরকাইত কে বিশেষ ভাবে সংবর্ধিত করলো হাওড়া জেলার গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,
শুক্রবার কৈলাশ পুরকাইতের বাড়িতে গিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের নির্দেশে এই সংবর্ধনা দেওয়া হয়।



