স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ



সংবাদদাতা, লাউদোহা :

 সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক উপহার দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ তথা শাসকদলের ব্লক সভাপতি (দুর্গাপুর- ফরিদপুর ) সুজিত মুখোপাধ্যায় ।
গোটা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলায় সম্প্রতিককালে দেখা দিয়েছে করোনার তৃতীয় ঢেউ-এর দাপট । প্রতিদিনই সংক্রমণে আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী । ইতিমধ্যে জেলার পৌরসভা এলাকা গুলির বেশ কয়েকটি জায়গা কে গণ্ডিবদ্ধ ঘোষণা করেছে প্রশাসন । স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে জেলাবাসীকে । প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে চালানো হচ্ছে সচেতনতা প্রচার । বৃহস্পতিবার লাউদোহা বিডিও অফিস মোড়ে বসা সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক উপহার দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিলেন জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখোপাধ্যায় । তিনি জানান মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ । পাশাপাশি তিনি বলেন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে মকর সংক্রান্তিতে এবার অল্প সংখ্যক লোক নিয়ে জয়দেব মেলা হবে ।



 যাদের করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়েছে কেবল মাত্র তারাই মেলা প্রবেশ করার অনুমতি পাবে । তাই অযথা জয়দেব মেলায় না করার বার্তা দেন তিনি । ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান লাউদোহা থেকে প্রচুর সংখ্যক মানুষ জয়দেব মেলায় যান সেজন্য ব্লকের আটটি জায়গায় করোনা পরীক্ষার শিবির করা হয়েছে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...